১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:০৭ পিএম BDST banglanew24
10 Jul 2012   08:26:37 PM   Tuesday BdST
E-mail this

আবাহনী ও মোহামেডানের জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবাহনী ও মোহামেডানের জয়

ঢাকা:  গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা জয় ধরে রেখেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। সোমবার আবাহনী ৭-১ গোলে উড়িয়ে দেয় সাধারণ বীমাকে। দিনের অপর ম্যাচে মোহামেডানও একই ব্যবধানে জয় তুলে নেয় অ্যাজাক্স এসসির বিপক্ষে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হয় সাধারন বীমার। দুই পাকিস্তানি আলিম বিল্লালও সাব্বিরের গোলে প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে যায় আকাশি-হলুদরা। দ্বিতীয়ার্ধে আলিম বিল্লাহ, হাসান ও মিমো এবং সাব্বিরের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ধানমন্ডির কাবটি। আলিম বিল্লাল তিনটি ও সাব্বির দুটি গোল করেন। পেনাল্টি কর্ণার থেকে সাধারন বীমার পক্ষে একমাত্র গোলটি করেন এনামুল কবীর তুর্য্য।

একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে মোহামেডান মুখোমুখি হয় অ্যাজাক্সের। চয়ন ও জিমির জোড়া গোলের সুবাদে সহজ জয় তুলে নেয় সাদা-কালো জার্সিধারীরা। মোহামেডানের পক্ষে একটি করে গোল করেন তারেক আজিজ, মানিক ও নান্নু। অ্যাজাক্সের পক্ষে এক গোল পরিশোধ করেন ইমতিয়াজ রুবেল।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান