অভিনেত্রী রোকেয়া প্রাচী আর সংসার করছেন না অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে। এরই মধ্যে তাদের ডিভোর্স হয়েছে বলে জানা যায়। গত সেপ্টেম্বর থেকে তারা দুজন আলাদা থাকছেন।
রোকেয়া প্রাচী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুলের বাসা ছেড়ে আগস্ট মাসে তার মায়ের বাসায় থাকা শুরু করেন। এর পর তিনি ইস্কাটন এলাকায় নতুন বাসা ভাড়া নেন। বর্তামানে প্রাচী তার সন্তানদের নিয়ে ইস্কাটনেই বসবাস করছেন।
এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, ‘এটা সত্য যে আমরা এখন আলাদা থাকছি। আর এ নিয়ে ফোনে আসলে বিস্তারিত কথা বলা যাবে না।’
প্রাচী বর্তমানে ঢাকার বাইরে শুটিংয়ে আছেন। আর এ বিষয়ে আসিফ নজরুলের গ্রামীণ ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
প্রথম স্বামী সার্জেন্ট আহাদ পারভেজ এর মৃত্যুর কয়েক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোকেয়া প্রাচী। এ সংসারে তাদের একটি সন্তানও রয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫ , ২০১২
জিআর