১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৫৭ পিএম BDST banglanew24
23 Aug 2012   03:40:58 PM   Thursday BdST
E-mail this

শিশু চলচ্চিত্র নির্মাতা সাগরিকা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিশু চলচ্চিত্র নির্মাতা সাগরিকা

চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি)-এর প্রযোজনায় ১৩ বছরের মেয়ে সাগরিকা আহমেদ নির্মাণ করেছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘খুশির ঈদ’। বৈশাখী টেলিভিশনে শিশুতোষ অনুষ্ঠান ‘আলো ছায়ার খেলা’-তে এটি ঈদের ৭ম দিন সকালে প্রচার করা হবে।

চলচ্চিত্রের প্রতি প্রচন্ড রকম আগ্রহ আর ভালবাসা থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করে সাগরিকা । তার নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সততা’ ৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১১ সালে চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) আয়োজিত একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহনের মধ্য দিয়ে শুরু হয় সাগরিকার পথচলা।

এরপর বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ৪র্থ শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালায় অংশগ্রহন করে সম্মিলিত ভাবে ‘গ্লাভ্স’ শিরোনামের একটি নাটক নির্মাণ করে সে। নির্মাণের পাশাপাশি অভিনয়েও রয়েছে সমান দক্ষতা, তার অভিনীত একটি এক মিনিটের চলচ্চিত্র ‘মা’  ‘‘theoneminutesJr Film Festival 2011’পুরস্কার এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘just a mistakenem’ ২০১১ সালে একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। সাগরিকা বর্তমানে সপ্তম শ্রেণীতে পড়ছে, নাটক আর চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়েই সাগরিকা জায়গা করে নিতে চায় সবার হৃদয়ে।

বাংলাদেশ সময় ১৫১৫, আগস্ট ২৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান