 |
ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের ২০১৩ সালের বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব ভবনে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ২৮ জন সদস্যর মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১১টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে সরাসরি ভোটে সহসভাপতি পদে দৈনিক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের বসুন্ধরার ফয়সাল আহমেদ, ইউএনবির আমিনুর রহমান টুকু, সময় টিভির শাহনেওয়াজ খান সুমন, দৈনিক প্রথম আলোর আজাদ রহমান, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, দৈনিক ভোরের ডাকের আবদুল হাই নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সম্পাদক পদে বাংলানিউজের আসিফ ইকবাল কাজল এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের এম রবিউল ইসলাম রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার হিসেবে ঝিনাইদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোবারক হোসেন ও সহকারী কমিশনার হিসেবে জেলা তথ্য কর্মকর্তা এসএম কবীর ও প্রেসক্লাবের আজীবন সদস্য এমবি জামান সিদ্দিকী দায়িত্ব পালন করেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তাদের জেলা প্রশাসনের কর্মকর্তাও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, শামীম হোসেন, নিউজরুম এডিটর