ফরিদপুর: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় দুটি লোকাল বাসে ঢিল মারার ঘটনায় ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
দুপুর ২টার দিকে উপজেলার চালিনগর গ্রামের হেমায়েত শেখ (৩০) ও গোবিন্দপুর গ্রামের মিজান শেখকে(৩১) আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দন্ডবিধির ১৫১ ধারায় মামলা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মোঃ রুহুল আমীন দুই জামায়াত সমর্থককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ২১১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
বিপুল/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর