নিউইয়র্ক থেকে: সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ রোববার দেশে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মরদেহ বহনে বিমানের নিজস্ব সময় সম্পর্কিত আইন, একইসঙ্গে পরিবারের সব সদস্যের টিকিট না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে।
এছাড়া এয়ারলাইন্সে মরদেহ পরিবহনে যে ৪৮ ঘণ্টার বাধ্যবাধকতা রয়েছে, তাও সময় মতো হুমায়ূনের মরদেহ আনার ক্ষেত্রে বাধা হচ্ছে।
তবে রোববার যাতে হুমায়ূনের মরদেহ দেশে আনা যায় সে লক্ষ্যে ইত্তেহাদ এয়ারলাইন্সে টিকিট বুকিং দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ মোমন বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, কোনো এয়ারলাইন্সেই একসঙ্গে ৬টি টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট সঙ্কটও এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে যে কোনো উপায়ে হুমায়ূনের মরদেহ রোববারের মধ্যে ঢাকায় আনার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরএম/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর