৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:০৮ এএম BDST banglanew24
18 Aug 2012   05:39:52 PM   Saturday BdST
E-mail this

স্বামীর পাশেই চিরনিদ্রায় আসমানী


রেজাউল করিম বিপুল, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বামীর পাশেই চিরনিদ্রায় আসমানী

ফরিদপুর: নিজ বাড়ির আঙিনায় স্বামী হাসাম মণ্ডলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পল্লীকবি জসীম উদদীনের ‍‌‘আসমানী’ কবিতার প্রধান চরিত্র আসমানী। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, শনিবার রসুলপুরের নিজ বাড়ির আঙিনায় বাদ জোহর আসমানীর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা মোহতেশাম হোসেন বাবর, প্রবীণ সাংবাদিক মুন্সি হারুন অর রশিদ, মফিজ ইমাম মিলন, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় আসমানীর পরিবারকে শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে তার ভাই মোহতেশাম হোসেন বাবর ৫ হাজার টাকা, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ ৫ হাজার টাকা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সেলিম আড়াই হাজার টাকা দেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান