৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৩৯ এএম BDST banglanew24
06 Aug 2012   10:55:14 PM   Monday BdST
E-mail this

আইভরিকোস্টে সেনা ক্যাম্পে হামলায় নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইভরি কোস্টের রাজধানী আবিদজানে সেনা ক্যাম্পে  অস্ত্রধারীদের আকস্মিক হামলায় ৭ সেনা সহ ৮ জন নিহত হয়েছে ।

প্বার্শবর্তী উপগোন শহরে অস্ত্রধারীদের  একই রকম হামলায় ৫ সেনা নিহত হওয়ার একদিন পর এবার রক্তাক্ত হল আবিদজান শহর।

সামরিক বাহিনী প্রধানের মুখ্য কৌশুলি কৌশি কাকাও সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার ভোর হওয়ার আগেই আক্রমণকারীরা রাজধানীর ককোডি এলাকার সেনা ক্যাম্পে আকস্মিক হামলা চালায়। এতে হামলাকারীদেরও একজন নিহত হয় বলে তিনি জানান।

সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগে প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ২০১১ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন উত্তর সংঘর্ষে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও আক্রমণকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট লরেন্ট বাগবোর অনুসারী বলে ধারনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা:মামুন-অর-রশিদ/, নিউজরুম এডিটর ; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান