প্রচণ্ড দাবদাহে শুস্কপ্রায় প্রকৃতি থেকে নিবৃত্তি দিতে প্রতি বছর ষড়ঋতুর পরিক্রমায় ঘুরে ঘুরে আসে বর্ষাঋতু। অবিরাম বারিবর্ষণে প্রকৃতির স্নিগ্ধ পরশ বুলিয়ে দিয়ে মানুষকে মুক্তি দেয় বর্ষা।
এই বর্ষাঋতুকে স্বাগত জানাতে ১৫ জুন, ১ আষাঢ় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর সংসদ আয়োজন করেছে বর্ষা উৎসবের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় শুক্রবার সকাল ৭টায় শুরু হবে এ উৎসব। উৎসবে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা ছাড়াও দেশের প্রথিতযশা শিল্পীরা। থাকবে, বৃন্দ ও একক পরিবেশনা।
উদীচীর বর্ষাকথনে সাথী হিসেবে থাকবেন শিল্পী সাইদুর রহমান বয়াতি।
বাংলাদেশ সময় ১৭১৫, জুন ১৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক