১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৫৫ এএম BDST banglanew24
25 Jul 2012   05:21:33 PM   Wednesday BdST
E-mail this

ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, জখম ৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার দিনগত রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে চারজন জখম হয়েছেন।

রাত ২টার দিকে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের ধর্মগঞ্জ চলতার মাঠ সংলগ্ন সিপাহী পাড়া এলাকার সৈয়দ সোবহান ও সিরাজুল সিপাহীর বাড়িতে এ ডাকাতি হয়েছে। তবে ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

সৈয়দ সোবহান সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ২০-২৫ জনের ডাকাত দল বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতরা সৈয়দ সোবহানের ১৪ দিন বয়সের নাতির গলায় রামদা ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ পৌনে ৪ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন এবং ৪টি মোবাইল ফোন লুটে নেয়।

ওই সময় শিশুটিকে বাঁচাতে গেলে ডাকাতরা সৈয়দ সোবহান, তার ছোট ভাই সৈয়দ মিয়াজ উদ্দিন এবং মেয়ের জামাই মিরাজকে ছুরিকাঘাত করে চলে যায়।

পরে ডাকাতেরা সৈয়দ সোবহানের প্রতিবেশি সিরাজুল সিপাহীর বাড়িতে হানা দিয়ে সিরাজুল সিপাহীর ছেলে ইমরানকে ছুরিকাঘাত করে নগদ ৫৭ হাজার টাকা লুটে নেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ডাকাতির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা ডাকাতি না ছিনতাইয়ের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান