ঢাকা: শরীয়তপুর ঘাটে বুধবার দুপুরে ফেরিডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এ কমিটি দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নির্ণয় ও জানমালের য়তির পরিমাণ নির্ধারণ ও এ ধরণের দুর্ঘটনা রোধের উপায় খুঁজে বের করার সুপারিশসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দেবে।
সরকারি এক তথ্যবিবরণীতে একথা বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) ‘ফেরি ঢাকা’ দুপুর আড়াইটার দিকে গাড়ি পারাপারের সময় ডুবে যায়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জাহিদ হোসেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাক ও শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
বাংলাদেশ স্থানীয় সময়:২০২৯, জুন ২৩ ২০১০