৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:০১ এএম BDST banglanew24
09 Aug 2012   08:31:40 PM   Thursday BdST
E-mail this

শুক্রবার ওমরাহ পালন করবেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুক্রবার ওমরাহ পালন করবেন খালেদা জিয়া

ঢাকা: শুক্রবার পবিত্র মক্কা নগরীতে গিয়ে ওমরাহ পালন এবং জুমা, আসর, মাগরিব তারাবি ও এশার নামাজ আদায় করবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি সফরসঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করবেন।

এদিকে সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে যোগ দিয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানেরা। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে সৌদি আরবে পৌঁছে খালেদা জিয়ার সফরসঙ্গী হন তারা।

বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি নেত্রীর প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।

৯ দিনের ব্যক্তিগত সফরে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বিএনপি নেত্রী স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছান।

তিনি এখন রয়েল কনফারেন্স প্যালেসে অবস্থান করছেন। বিএনপি প্রধান বাদশাহর রাজকীয় মেহমান হিসাবে এখানে অবস্থান করছেন। তার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমানে স্ত্রী ও তার সন্তানেরা এবং শামিম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা তার সন্তানেরা।

এছাড়াও আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরবের বিশেষ দূত এনামুল হক চৌধুরী ও এপিএস সুরাতুজ্জামান।

তারা সকলেই সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসাবে আছেন বলেও জানান মারুফ কামাল খান।
খালেদা জিয়া বৃহস্পতিবার তায়েফে রাত্রিযাপন শেষে শুক্রবার পবিত্র মক্কা নগরীতে যাবেন। সেখানে তিনি ওমরাহ পালন এবং জুমা, আসর, মাগরিব, তারাবি ও এশা নামাজ আদায় করবেন। দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করবেন খালেদা জিয়া। এ সময় তার সফরসঙ্গীরা সঙ্গে  থাকবেন।

তিনি শুক্রবার রাতেই মদিনার রয়েল কনফারেন্স প্যালেসে ফিরে আসবেন। এখানে আল মোনাওরায় মসজিদে নববিতে এতেক্বাফে বসার কথা রয়েছে তার।

আগামী ২৯ রমজান দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান