চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে ময়নামতি ক্রসিং ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তপন চন্দ্র বাংলানিউজকে জানান, সোমবার ভোরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর