৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:২২ এএম BDST banglanew24
14 Aug 2012   04:04:35 PM   Tuesday BdST
E-mail this

প্রায় ১০ শতাংশ দাম হারিয়েছে অষ্টম আইসিবি’র শেয়ার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) দাম কমার শীর্ষে রয়েছে অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম সর্বোচ্চ ৯ দশমিক ৯৮ শতাংশ কমে দাম কমার শীর্ষে অবস্থান করছে।

অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ ৫২ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৫২ দশমিক ৩ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৫৮ দশমিক ১ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ টাকা।

ওয়েবসাইট সূত্রে আরও জানা গেছে, ১৯৯৬ সালে ‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

মঙ্গলবার অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের বাজার মূলধন দাঁড়িয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকা। এছাড়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৫০ লাখ শেয়ার রয়েছে।

মঙ্গলবার গত কার্যদিবসের তুলনায় ডিএসই’র দাম কমার শীর্ষ ১০টি মিউচ্যুয়াল ফান্ড হলো- অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৯৮ শতাংশ, আইসিবি দ্বিতীয় এনআরবি ৯ দশমিক ৯২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট ৯ দশমিক ৮৮ শতাংশ, ষষ্ঠ আইসিবি ৯ দশমিক ৮৪ শতাংশ।

আরও রয়েছে, আইসিবি ইসলামিক ৯ দশমিক ৮০ শতাংশ, পঞ্চম আইসিবি মি. ফান্ড ৭ দশমিক ৭৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ২২ শতাংশ, স্টাইফ ক্রাপ্ট ৪ দশমিক ৯৪ শতাংশ, প্রগিত লাইফ ইন্স্যুরেন্স ৪ দশমিক ৮২ শতাংশ এবং এপেক্স ফুড ৪ দশমিক ৬১ শতাংশ।

মঙ্গলবার লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- আইসিবি ফার্স্ট এনআরবি, রহিম টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, মারিকো, ব্যাংক এশিয়া, জিকিউ বলপেন, মিথুন নিটিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এএমবিইইপিএইচএ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান