ঝালকাঠি: ঝালকাঠিতে মঙ্গলবার রাতে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আশীষ মৃধা নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।
এঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ভাণ্ডারিয়া-ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন।
এবিষয়ে ঝালকাঠি কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানসিঁড়ি ইউপির মোলাবাড়ি এলাকায় রাস্তা পার হতে গিয়ে ভাণ্ডারিয়াগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আশীষ মৃধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এঘটনার পর উত্তেজিত এলাকাবাসী আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন।
তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর