১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:২৩ পিএম BDST banglanew24
10 Jul 2012   12:35:27 PM   Tuesday BdST
E-mail this

মুশির্দাবাদে গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: মুর্শিদাবাদ জেলার ডোমকলের পাইকমারি গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজিতে সাজামুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গাছ কাটাকে কেন্দ্র করে সাজামুল শেখের সঙ্গে বিবাদ হয় প্রতিবেশী ঝন্টু শেখের।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সাজামুল বাড়ি থেকে বের হওয়ার সময় ঝন্টুর সঙ্গে ফের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ঝন্টুর ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই সাজামুল নিহত হন এবং আহত হন আরো ৫ জন।

এ ঘটনার পর ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সাজামুল নিহত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন ঝন্টু শেখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান