৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৪৬ পিএম BDST banglanew24
10 Oct 2012   10:10:04 PM   Wednesday BdST
E-mail this

ফ্যাশন ফটোগ্রাফিকে জনপ্রিয় করতে

রাজধানীতে প্রদর্শনী


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীতে প্রদর্শনী ফ্যাশন ফটোগ্রাফিকে জনপ্রিয় করতে

ঢাকা: বহির্বিশ্বে ফ্যাশন ফটোগ্রাফি বহুযুগ আগে থেকেই একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিবেচিত হয়ে এলেও আমাদের দেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দেশে মাত্র তিন যুগের মতো সময় ধরে ফ্যাশন ফটোগ্রাফি পথ চললেও স্বীকৃতি রয়েছে সামান্যই।

পোশাকে-কিংবা  সাজগোজে, সর্বত্রই যখন ফ্যাশনের জয়জয়কার তখনও কি পিছিয়ে থাকবে ফ্যাশন ফটোগ্রাফি? –তা মোটেও হতে পারে না।
তেমনি বাস্তবতায় ফ্যাশন আলোকচিত্রীদের সম্মান জানাতে ও তাদের কাজের গতিধারাকে আরো বিকশিত করতে রাজধানীর বনানীর ৪১ কামাল আতাতুর্ক এভিনিউতে শুরু হয়েছে দশ দিনব্যাপী ফ্যাশন ফটোগ্রাফি ফ্যাস্টিভ্যাল-২০১২।

ইন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (আইএনআইএফডি) ব্যতিক্রমী এ ফ্যাশন চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বুধবার সন্ধ্যায় আইএনআইএফডি গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেরদৌসি প্রিয়ভাষিণী বলেন, ‘‘নিজের প্রতি বিশ্বাস ও সৃজনশীলতাকে যুক্ত করে ফ্যাশন ডিজাইন করতে হবে। দেশিয় ঐতিহ্যকে ধারণ করে ডিজাইন করতে হবে। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যাতে ফ্যাশনের আবেদন ও সময়কাল দীর্ঘ হয়।’’

ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ বলেন, ‘‘এখনো ফ্যাশন ফটোগ্রাফি অবহেলিত। এ সেক্টরকে বিকশিত করতে পৃষ্ঠপোষকতা নেই।’’

ফ্যাশন ফটোগ্রাফি না এগুলে ফ্যাশন ইন্ড্রাস্ট্রিও এগোবে না উল্লেখ করে বিশিষ্ট ফ্যাশন আলোকচিত্রী ডেভিড বারিকদার বলেন, ‘‘গত ত্রিশ বছরে ফ্যাশন ফটোগ্রাফি একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে। আমরা কেবল শৈশব পার করেছি। ফ্যাশন ফটোগ্রাফির ব্র্যান্ডিং কম হচ্ছে।’’

ফ্যাশন হাউজ রঙের সত্ত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘‘ফ্যাশন শিল্প একটি টিম ওয়ার্ক। এখানে ডিজাইনার, ফটোগ্রাফার, কোরিওগ্রাফারসহ অনেকের কনট্রিবিউশন রয়েছে। তাই সকলের স্বীকৃতি থাকাটা জরুরি।’’

আইএনআইএফডি’র সিইও সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফ্যাশন হাউজ নিপুণের সত্ত্বাধিকারী আশরাফুর রহমান ফারুক, সাদাকালোর সত্ত্বাধিকারী তাহসিনা শাহীন, ফ্যাশন ম্যাগাজিন ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান, আলোকচিত্রী তুহিন হাসান, আরমান হোসেন বাপ্পী প্রমুখ।

এ আলোকচিত্র প্রদর্শনীতে দেশের শীর্ষ ১৪ জন ফ্যাশন আলোকচিত্রী অংশগ্রহণ করছেন। তারা হচ্ছেন, আশিষ সেনগুপ্ত, আবু নাসের, আরমান হোসেন বাপ্পী, বিশ্বজিৎ সরকার, চঞ্চল মাহমুদ, ডেভিড বারিকদার, ফারুক হেলাল, ফয়সাল মাসুম, হাদি উদ্দিন রাসেল, ইকবাল আহমেদ, রফিকুল ইসলাম রাফ, সাখাওয়াত খান সাফু, তাহের মানিক ও তুহিন হোসেন।

প্রদর্শনী বৃহস্পতিবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মূক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
এআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান