ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য মঙ্গলাবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
জিম্বাবুয়েতে পৌঁছানোর পর একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। ১৭ জুন থেকে স্বাগতিক জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে নিয়ে হবে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ। হারারেতে ডাবল লিগের খেলায় চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে ফাইনালে উন্নীত হলে আরও একটি ম্যাচ বাড়বে।
অধিনায়ক মুশফিকুর রহিম আশা করছেন আনঅফিসিয়াল এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারবেন তারা। কিন্তু জিম্বাবুয়ের কন্ডিশনে টার্গেট পূরণ বাংলাদেশ দলের জন্য কঠিন চ্যালেঞ্জ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর