৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:২৪ এএম BDST banglanew24
29 Jul 2012   09:10:02 PM   Sunday BdST
E-mail this

পোশাক শিল্প ধ্বংসে দেশি-বিদেশি চক্র তৎপর: বিজিএমইএ সভাপতি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমাদের পোশাক শিল্প ধ্বংসে জাতীয় ও আন্তর্জাতিক চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

রোববার আর্মি গলফ ক্লাব মিলনায়তনে বিজিএমইএ আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে বিজিএমইএ নেতৃবৃন্দ, পোশাক কারখানা মালিক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, পোশাক শ্রমিক নেতারা অংশ নেন।

বিজিএমইএ সভাপতি বলেন, “পোশাক শিল্পের উন্নতির জন্য শ্রমিক ও মালিক একসঙ্গে কাজ করবো। এ সেক্টরকে ধ্বংসের জন্য জাতীয় ও আন্তর্জাতিক চক্র কাজ করছে। তাই এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

ইফতারের পূর্বে পোশাক শিল্প ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
টিএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান