৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:০৬ এএম BDST banglanew24
21 Dec 2012   06:18:42 PM   Friday BdST
E-mail this

সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ৪১তম বিজয় বার্ষিকী উদযাপিত


এবিএম নিউজ, নিউ জার্সি, ইউএসএ থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ৪১তম বিজয় বার্ষিকী উদযাপিত

আটলান্টিক সিটি: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আটলান্টিক সিটিতে বাংলাদেশের ৪১তম বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে।

২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আটলান্টিক সিটির কাবাব ক্যাফে কাবাব রেস্টুরেন্টে  এ উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক দলীয় সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে যাদের ত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে,তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া আলোচনা সভায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন- বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত ৪ বছরে যে যে ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে, তা তুলে ধরা হয়।

এদিকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে, মহান বিজয় দিবসের আলোচনা সভার শুরুতেই কোরান তেলওয়াত করেন শাহজাহান, গীতা পাঠ করেন শ্রী উত্তম ঘোষ এবং পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি সিরাজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের উপস্হাপনায় অনুষ্ঠিত সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন এমডি জামান, কাঞ্চন বল, শ্রী গৌতম নাগ, আহসান হাবিব, সাংবাদিক মো. শাহিন, পলাশ চৌধুরী, মো. শাহজাহান, প্রফেসর নুরুল হুদা, সাব্বির হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, ড. সারওয়ার জাহাঙ্গীর এবং সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।

তারা বলেন, আজ শুধু যুদ্ধাপরাধীদের বিচারই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও বাতিলের দাবি করছে যুদ্ধাপরাধীরা।

তারা বলেন, এরা মুক্তিযুদ্ধকে অপমান করছে। শহীদদের অবমাননা করছে। মুক্তিযুদ্ধে নির্যাতিতদের উপহাস করছে। বিজয়ীদের দিকে থুথু ফেলছে। পৃথিবীতে এ ধরনের ঘটনা, এটাই প্রথম।

তারা আরও বলেন, সম্প্রতি লস এঞ্জেলেসসহ বিভিন্ন জায়গায় এমনকি বাংলাদেশ কন্স্যুলেট অফিসেও এরা প্রকাশ্যে ফেস্টুন প্ল্যাকার্ড প্রদর্শন ও স্মারকলিপি দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে। এ ধরনের নীতিবির্বজিত গোষ্ঠীর অশুভ হাত থেকে বাংলাদেশের স্বাধিকার অক্ষুণ্ন রাখতে হবে।

বক্তারা বলেন, এখনও বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তিরা সক্রিয়, বিত্ত-বৈভবে তারা মাথাচাড়া দিয়ে উঠছে। পৃথিবীর অনেক দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, বর্ণবাদী দলও আছে। কিন্তু, সেসব দেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে এমন কোনো দল সেই দেশে রাজনীতি করার সুযোগ পায় না। শুধু, বাংলাদেশই এর ব্যতিক্রম।

বক্তারা আওয়ামী লীগের শাসনামলের প্রশংসা করে বলেন, বাঙালিরা মনেপ্রাণে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে। আজ পহেলা বৈশাখে ঘুরে বেড়াতে  কেউ বাধা দিতে সাহস করে না। এ দিন সমগ্র দেশে মানুষ আনন্দে মেতে ওঠে। বিজয় দিবসের দিনে মাথায় জাতীয় পতাকা বেঁধে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমাদের দেশ অপার সম্ভাবনাময় এক দেশ!।

বক্তারা বিরোধী বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত ৪ বছরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে জয় ছিনিয়ে এনে রাজাকারদের দোসরদের সঠিক জবাব দিতে হবে।

অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন মো. ইকবাল ও শাহ মাহবুব।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান