১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৫৭ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
27 Jun 2012   03:32:12 AM   Wednesday BdST
E-mail this

সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে নিয়ে সিঙ্গুর অভিযানের ডাক নকশালদের


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সিঙ্গুর ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ে রাজ্য সরকারে হারের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শনিবার সিঙ্গুরে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ৷

অন্যদিকে, সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে সামনে রেখে ৩ জুলাই নকশালপন্থীদের সিঙ্গুর অভিযান৷

জমি অধিগ্রহণ করে ভুল হয়েছিল কিন্তু এখন শিল্প না করতে দেওয়ার পাশাপাশি জমিও ফিরিয়ে দিতে না পেরে ব্লান্ডার করেছেন মমতা বললেন রেজ্জাক মোল্লা৷

তৃণমূল যেমন ফের সিঙ্গুরে আন্দোলনে নামতে চলেছে, তেমনই সরকার-বিরোধী অসন্তোষকে পুঁজি করে রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছে রাজ্যের বিরোধীরা ৷

তাই এবার সিপিএমের বির্তকিত কৃষকনেতা রেজ্জাক মোল্লার মতো নেতাকে সামনে রেখে আসরে নেমে পড়েছে নকশালপন্থী সংগঠনগুলিও৷

আর তাদেরই মঞ্চ ‘সারা ভারত বাম সমন্বয়’ কমিটির মঙ্গলবার কলকাতার আলোচনাসভা থেকেই ওয়াল স্ট্রিট দখলের অনুকরণে ৩ জুলাই কার্যত সিঙ্গুর দখলের ডাক দিলেন রেজ্জাক মোল্লা ৷

সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে সিপিএম যে ভুল করেছিল, এদিন তা যেমন ফের বলেছেন রেজ্জাক মোল্লা, তেমনই কথা দিয়েও এখনও জমি ফেরত দিতে পেরে মমতা ব্যানার্জি ‘ব্লান্ডার’ করেছেন বলেও দাবি তার ৷

সিঙ্গুর তৃণমূলের রাজনৈতিক উত্থানের ভিত্তিভূমি ৷ ৩৪ বছরের বাম দূর্গের পতনের অন্যতম কারণ৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এখন সেই সিঙ্গুর ঘিরেই অস্বস্তিতে তৃণমূল৷

মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবারই সিঙ্গুরে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ৷ মিছিলে থাকার কথা বিদ্বজ্জনদেরও ৷ শনিবারই এনিয়ে টাউন হলে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি, পিডিএস, পিডিসিই, এসইউসির মতো দলগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন  মুখ্যমন্ত্রী ৷

এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আইনি লড়াইয়ের পাশাপাশি ফের আন্দোলন শুরু করা হবে৷ সেই মতোই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে সিঙ্গুরে আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল ৷

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিঙ্গুরে তৃণমূলকে ওয়াকওভার দিতে চাইছে না কেউই ৷ তাই বামেরাও যেমন বিবৃতি দিচ্ছে, তেমনই সক্রিয় কংগ্রেসও৷ আর এই সুযোগে নকশালরাও পশ্চিমবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি তৈরিতে সচেষ্ট হচ্ছে, এদিন রেজ্জাক মোল্লার উপস্থিতিতে সভা তারই ইঙ্গিত বলে মনে করছে কলকাতা রাজনৈতিক মহল ৷

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান