গাজীপুর: টঙ্গির চেরাগআলীতে শনিবার বেলা সোয়া ১টায় বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পিতার নাম নুরুল ইসলাম, বাড়ি পটুয়াখালী।
টঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় শহিদুল আহত হন। টঙ্গি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এ কে এম রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর