১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৪৭ পিএম BDST banglanew24
12 Sep 2012   12:58:55 PM   Wednesday BdST
E-mail this

হলমার্ক কেলেঙ্কারি

এমডি তানভীরসহ ৫জনের বিরুদ্ধে রাতেই মামলা হচ্ছে


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমডি তানভীরসহ ৫জনের বিরুদ্ধে রাতেই মামলা হচ্ছে হলমার্ক কেলেঙ্কারি

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে অখ্যাত হলমার্ক গ্রুপের প্রায় সাড়ে ৩হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মামলা হচ্ছে।

সোনালী ব্যাংকের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় ডিএমপির শাহবাগ থানায় এ মামলা করা হবে বলে জানিয়েছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।

তবে রাত ৯টা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।

সকালে প্রদীপ কুমার দত্ত বলেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, স্ত্রী জেসমিন ইসলাম, রূপসী বাংলা হোটেল শাখার উপ মহা ব্যবস্থাপক আজিজুর রহমান, সহ মহাব্যবস্থাপক সাইফুল হাসান ও কর্মকর্তা আব্দুল মতিনের বিরুদ্ধে এ মামলা করা হবে। এখন চলছে প্রস্তুতি।

প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক অথবা উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কোনো কর্মকর্তা মামলার বাদী হতে পারেন বলেও জানান তিনি।

সোনালী ব্যাংক সূত্র বলছে, সন্ধ্যায় না হলেও রাতেই মামলা হচ্ছে। শাহবাগ নয়, রমনা থানায় মামলা হবে বলেও জানায় ঐ সূত্র।

আর মামলা দায়ের হচ্ছে এমন খবরে রমনা থানায় রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দৈনিক, সংবাদ মাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবস্থান করতে দেখা গেছে।


সূত্র মতে, জালিয়াতির মাধ্যমে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে তানভীর মাহমুদের মালিকানাধীন হলমার্ক গ্রুপ একাই নিয়েছে ২ হাজার ৬৬৮ কোটি ৪৮ লাখ টাকা।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষাতে হলমার্ক জালিয়াতির ঘটনাটির বিস্তারিত প্রকাশ পায়। ব্যাংক-নিযুক্ত একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের করা সর্বশেষ নিরীক্ষায় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তার শৈথিল্যকে এর জন্য দায়ী করা হয়।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, কেবল নির্ধারিত অভ্যন্তরীণ তদন্ত দেরিতে শুরু করার কারণেই হলমার্ক গ্রুপ ও বেনামে আরো কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে এক হাজার ৮৬০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

গত মে মাস পর্যন্ত হলমার্ক ও একই মালিকানার অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে একটি মাত্র শাখা থেকেই তিন হাজার ৬৯৯ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে তিন হাজার ৬০৬ কোটি টাকা দেওয়া হয়েছে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই। এই অর্থের মধ্যে দুই হাজার ৬৬৭ কোটি ৪৫ লাখ টাকা একাই নিয়েছে হলমার্ক গ্রুপ। এ ঘটনায় ব্যাংকটির দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)  ও ১৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এসএআর/আইএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান