১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৩০ পিএম BDST banglanew24
23 Jun 2012   04:01:40 PM   Saturday BdST
E-mail this

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় জার্মানি


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় জার্মানি

ঢাকা:  বাংলাদেশ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভিল (Guido Westerwelle) বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জার্মানি।

বাংলাদেশ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে গুইডো ভেস্টারভিল একথা বলেন।

শনিবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত এ বৈঠক হয়। এদিনই বেলায় সাড়ে ১২টায় ৫০ জনের একটি শক্তিশালী প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। প্রতিনিধি দলে ব্যবসায়ী ও কূটনীতিকরা রয়েছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম ঢাকা সফর করলেন।

যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ``সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা দরকার।``

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ``জলবায়ুর বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই দায়ী। অথচ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে এসব দেশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তারা যেখানে ইউরো জোনের সংকট নিরসনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে কার্পণ্য করে না, সেখানে (জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে) মাত্র কয়েক বিলিয়ন ডলার দিতে ইতস্তত করে।``

একটি বিশেষ বিমানে করে ঢাকায় এসেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।

দুই দিনের সফর শেষে রোববার সকালে গুইডো ভেস্টারভিল বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                                                        জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান