১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ এএম BDST banglanew24
01 Aug 2012   04:02:56 PM   Wednesday BdST
E-mail this

বুয়েটের ওয়েবসাইটে ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আহ্বান


মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বুয়েটের ওয়েবসাইটে ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আহ্বান

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট http://www.buet.ac.bd/ হোমপেজে ভিসি ও প্রো-ভিসির ছবির নিচে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক ড. এসএম লুৎফুল কবির।  

বুধবার বেলা ৩টার পর থেকে বুয়েটের ওয়েবসাইটে এটি প্রদর্শিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে- ‘H’ble VC Sir, Please Resign and Save our beloved BUET – Appealed by Prof. S. M. Lutful Kabir, Director, IICT’।

তবে বুধবার বিকেল পৌনে চারটার দিকে বুয়েটের ওয়েবসাইটে ঢোকা যায়নি।
 
অফিসিয়াল ওয়েবসাইটে এ ধরনের আন্দোলনের ঘটনা দেশে এটাই প্রথম। বুয়েটের ছাত্র-শিক্ষকদের মধ্যে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
 
প্রসঙ্গত, গতকাল ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলমান ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বুয়েটের চলমান অচলাবস্থা নিয়ে জনস্বার্থে একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এ আদেশ দেন।
 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না, পদত্যাগ করার মতো কোনো ঘটনা বুয়েটে ঘটেনি।

বুয়েট সংকট সমাধানে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করলেও পরিস্থিতির কোনো সমাধান হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
এমআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান