৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৪৮ এএম BDST banglanew24
12 Sep 2012   12:58:25 PM   Wednesday BdST
E-mail this

আর্জেন্টিনার হোঁচট, মেক্সিকোর জয়


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর্জেন্টিনার হোঁচট, মেক্সিকোর জয়

লিমা: বিশ্বকাপের বাছাইপর্বে হোঁচট খেয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলেহান্দ্রো সাবেলার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে পেরু। ড্র করেও ১৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তালিকায় সবার ওপরে রয়েছেন মেসিরা।

স্তাদিও নাসিওনাল দি লিমা স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। খেলার ২২ মিনিটে তাদের জালে বল পাঠায় পেরু। লুই আদভিনকুলার পাস থেকে গোল করেন কার্লোস জামোরানো। এ অর্ধে মহুর্মুহু আক্রমণে আর্জেন্টিনার রক্ষণদুর্গকে দারুণ চাপে ফেলে তারা। খেলার তিন মিনিটেই এগিয়েই যেতে পারতো পেরু। কিন্তু গোলরক্ষক সার্জিও রোমেরোর দুর্দান্ত সেভ রক্ষা করে আর্জেন্টিনাকে। ক্লদিও পিসারোর শট নিপুণ দক্ষতায় গ্ল্যাভস বন্দী করেন তিনি।

গোলের তিক্ত স্বাদ নেওয়ার পর পাল্টা আক্রমণে যায় আর্জেন্টিনা। ৩৭ মিনিটে গোলের দেখাও পায়। ডানপ্রান্ত থেকে জেকুয়েল লাভেজ্জির নিখুঁত পাস থেকে দলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। এই অর্ধে সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মেসিকে কড়া পাহারায় রাখে পেরুর খেলোয়াড়রা। আর্জেন্টিনার হয়ে আগের পাঁচটি ম্যাচে নয়টি গোল করলেও এই ম্যাচে পারেননি মেসি। মূলত মেসিকে বোতল বন্দী করে আক্রমণে ধার বাড়ায় পেরু। বিশেষ করে জেফারসন ও আদভিনকুলার আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে সাবেলার শিষ্যদের।

৫৪ মিনিটে গোল বঞ্চিত হয় পেরু। পাওলো ক্রসাদোর শট ফিরে আসে ক্রসবারে লেগে। তিন মিনিট পর মাথায় চোট পেয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার ফার্নান্দো গাগো। বাকি সময় গোল হয়নি। তবে শেষ দিকে সহজ সুযোগ নষ্ট করেছে উভয় দল।

বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ৭ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে সবার আগে আর্জেন্টিনা। সমান ম্যাচে ইকুয়েডর ও কলম্বিয়ার সংগ্রহ সমান ১৩ পয়েন্ট। এছাড়া চিলি ও উরুগুয়ের পয়েন্ট সমান ১৩ করে। আর পেরুর ঝুলিতে আছে ৭ পয়েন্ট।

এদিকে উত্তর আমেরিকা অঞ্চলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র ১-০ গোলে জামাইকাকে এবং মেক্সিকো একই ব্যবধানে হারিয়েছে কোস্টারিকাকে। এছাড়া এল সালভাদর ৩-২ গোলে গায়ানাকে, গুয়েতেমালাকে ১-০ তে আন্টিগুয়াকে, পানামা ২-০ ব্যবধানে কানাডাকে এবং হন্ডুরাস ১-০ গোলে হারিয়েছে কিউবাকে।

অন্যদিকে ইউরোপীয় অঞ্চলে জার্মানি ২-১ গোলে অস্ট্রিয়াকে, ইতালি ২-০ ব্যবধানে মাল্টাকে, পর্তুগাল ৩-০ এ আজারবাইজানকে এবং ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে বেলারুশকে। আর ইংল্যান্ড ১-১ গোলে ড্র করেছে ইউক্রেনের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান