১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
09 Jul 2012   08:20:44 PM   Monday BdST
E-mail this

ফটিকছড়িতে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা বাতিল ও সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার নাজিরহাট-কাজিরহাট সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এরপর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ শেষে প্রকৌশলী এমএ হায়াতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা আলম, সদস্য আবু ছৈয়দ, ডা. দিপুল চক্রবর্তী, মাস্টার মফিজুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা মো. হোসেন, আলী আকবর টুলু, ছাত্রনেতা শাহজান, ওমর ফারুক সিকদার, শহিদুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী এমএ হায়াত বলেন, “দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে সুয়াবিলে পৌরসভা হওয়ার মতো কোনো সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো নেই। এখানে ৯০ শতাংশ লোক কৃষক। তাই এ ইউনিয়নকে নাজিরহাট পৌরসভা থেকে বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিলে এলাকাবাসী উপকৃত হবে।”

উল্লেখ্য, ফটিকছড়ির সুয়াবিল ও দৌলতপুর ইউনিয়ন নিয়ে নাজিরহাট পৌরসভা করার লক্ষ্যে এ দুই ইউপি নির্বাচন বন্ধ রাখে নির্বাচন কমিশন। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০০৩ সালে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এআরএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান