৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:২৯ এএম BDST banglanew24
26 Dec 2012   07:06:01 AM   Wednesday BdST
E-mail this

যুক্তরাষ্ট্রে `সাদা বড়দিন` উৎসবে গির্জায় গির্জায় শোক


সাবেদ সাথী, নিউইংল্যান্ড করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্রে `সাদা বড়দিন` উৎসবে গির্জায় গির্জায় শোক

নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের গির্জায় গির্জায় পালিত হলো শোক। নীরবতা পালন আর ২৬ বার ঘণ্টা বাজিয়ে কানেকটিকাটের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের গুলিতে ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যুর শোক এভাবেই পালন করলেন যুক্তরাষ্ট্রের মানুষ।

কানেকটিকাটের গভর্নর ড্যানিয়েল মালয় অঙ্গরাজ্যের অধিবাসীদের নীরবতা পালনে যোগ দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড আর যাতে না ঘটে, সেজন্য প্রতিটি স্কুলে সশস্ত্র গার্ড নিয়োগের দাবি উঠেছে। ওয়াশিংটনের ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন স্কুলের পূর্ণ নিরাপত্তার জন্য সশস্ত্র পাহারার দাবি জানিয়েছে।

এদিকে, `সাদা বড়দিন`-এর উৎসবে মেতে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র। বড়দিনের আগে বা বড়দিনের দিনে তুষারপাত হলে আমেরিকানরা সাধারণত এটাকে হোয়াইট খ্রিসমাস বলে থাকেন।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মাঝারি ধরনের তুষারপাত হওয়ায় এবার হোয়াইট ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছেন আমেরিকার মানুষ।

গত সোমবার রাতে ওহাইও, মিজৌরি ও ইলিনয়ে ৬ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হয়। এছাড়াও ওকলাহোমায় ৩ থেকে ৬ ইঞ্চি, কানেকটিকাটে ২ থেকে ৩ ইঞ্চি তুষারপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান