 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
রাজশাহী: আলোচনা সভা, মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
৩০ মে বুধবার দিবসটি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেছে।
দিনটি উপলক্ষে বুধবার ভোরে মহানগরীর ভুবন মোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এসব কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে ভুবন মোহন পার্কে রক্তদান করেন দলের নেতাকর্মীরা।
দুপুরে মহানগরীর শালবাগানসহ বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া জেলা বিএনপির উদ্যোগে উত্তরা কমিউনিটি সেন্টারে বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর