আদিতমারী (লালমনিরহাট): লালমনিরহাটের আদিতমারীতে বৃহস্পতিবার দোলনায় খেলতে খেলতে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লেগে মায়াবী বেগম (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মায়াবী বেগম সাপ্টিবাড়ি ইউনিয়নের টাওয়ারপাড়া গ্রামের ভূমিহীন বেলাল উদ্দিনের মেয়ে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ঘরের ভেতর রাখা দোলনায় খেলতে গিয়ে দোলনার রশি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মায়াবী।
এ ঘটনায় আদিতমারী থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
খোরশেদ আলম সাগর/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর