ঢালিউডের এই সময়ের সুপারস্টার শাকিব খান। এবারের ঈদে তিনি চ্যানেল নাইনের পর্দায় আসছেন অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমকে সঙ্গে নিয়ে। ঈদের ২য় দিন রাত ৮টা ১৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত জমকালো শো ‘সুপারস্টার’-এ দেখা যাবে তাদের।
‘সুপারস্টার’ অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন সৈকত সালাহউদ্দিন। দৃষ্টিনন্দন সেট, জমকালো আয়োজনে ঈদের মেগা শো ‘সুপারস্টার’ এর পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন তানভির খান। প্রযোজনায় রয়েছেন রুনা কাঞ্চন।
শাকিব খানকে চমকে দিয়ে অনুষ্ঠানের দুটি অংশে শাকিব খানের সঙ্গে আড্ডায় যোগ দেন শাকিব খানের সর্বাধিক সিনেমার জুটি অপু বিশ্বাস ও লাক্স তারকা-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুজন শাকিবের সাথে পারফরমেন্স-এ অংশ নেন।
আড্ডার সাথে তারকাদের পছন্দের গান গেয়ে শোনান রকার্সরা।
বাংলাদেশ সময় ১৯১০, আগস্ট ১২, ২০১২