৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৯ পিএম BDST banglanew24
05 Feb 2013   08:12:35 AM   Tuesday BdST
E-mail this

বাদ যোহর হাসান আজিজুল হকের স্ত্রীর জানাজা


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্ত্রী বেগম শামসুন্নাহারের নামাজে জানাজা মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ জোহর বেলা দেড়টায় রাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাঁকে বিশ্ববিদ্যালয় কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে দুপুর ১২টায় শেষ  শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তার  মরদেহ রাখা হবে।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাসান আজিজুল হকের পারিবারিক সূত্র জানায়, শামসুন্নাহার বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

শামসুন্নাহারের মৃত্যুর খরব পেয়ে রামেক হাসপাতালে ছুটে যান রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে সমবেদনা জানাতে বাসায় যান রাবি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর নূরুল্লাহ, সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফ্ফর হোসেন, বিভাগীয় কমিশনার আসাদ মান্নান, জেলা প্রশাসক আব্দুল হান্নান প্রমূখ।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
জনাব আলী/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান