ঈশ্বরদী: পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের দুই চেয়ারম্যান।
বুধবার বিকেলে ঈশ্বরদীর পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ পানি পরিমাপ পর্যবেক্ষণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কামরুননেছা বাংলানিউজকে বলেন, “আগামী ৩১ মে পর্যন্ত পাকশি পদ্মা নদীতে যৌথ নদী কমিশনের এ পানি পরিমাপ অব্যাহত থাকবে।”
পাবনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ভারতীয় চেয়ারম্যান এন কে মাথুর ও বাংলাদেশের চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে উপস্থিত ছিলেন।
এছাড়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাতাব হোসেন, রইচ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন, পাবনা হেড কোয়ার্টার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জোহা খান ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর