৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৩২ পিএম BDST banglanew24
03 Apr 2012   07:18:05 PM   Tuesday BdST
E-mail this

প্রীতির বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রীতির বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান

কো-স্টারদের সঙ্গে বলিউড বডিগার্ড সালমান খানের সুসম্পর্কের কথা সবারই জানা। এদের মধ্যে কেউ কেউ আবার সালমানের খুব ভালো বন্ধুও হয়ে উঠেন। সালমানের সে বন্ধুদের একজন হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বন্ধুত্বের প্রতিদান দিতে সালমান বরাবরি প্রস্তুত থাকেন সবসময়। আর এবার প্রীতির প্রযোজনায় প্রথম ছবি ‘ইশক ইন প্যারিস’-এ অভিনয় করে বন্ধুত্বের প্রতিদান দিলেন সালমান।

সালমান খানের হোম প্রডাকশনের ছবি ‘ম্যান অর মিসেস খান্না’তে তার প্রস্তাবে ‘হ্যাপেনিং’ নামে একটি আইটেম গানে নেচেছিলেন প্রীতি জিনতা। সে সময়ের কথা মনে রেখেই সালমান এখন বন্ধু প্রীতির প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজী হয়ে গেলেন। ‘দাবাঙ টু’ ছবিটি নিয়ে এখন ভীষন ব্যস্ত সালমান। এ ব্যস্ততার মধ্যেও বন্ধুর কথা রাখতে ‘ইশক ইন প্যারিস’ ছবিতে অভিনয়ের জন্যে সময় বের করবেন তিনি।

‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবির শুটিংয়ে বন্ধুত্ব হয় সালমান ও প্রীতির। বন্ধুত্বের গভীরতার কথা প্রকাশ করে সম্প্রতি এক পত্রিকার সাক্ষাতকারে প্রীতি বলেন, সালমান এমন একজন বন্ধু যাকে সবসময় পাশে পাওয়া যায়। তিনি আরো বলেন, ইশক ইন প্যারিস’ ছবিতে সালমান অভিনয়ে রাজী হয়েছেন। যদিও ছবিতে তার উপস্থিতি খুব অল্প সময়ের জন্যে কিন্তু তা ছবির জন্যে অনেক বেশী গুরুত্বপূর্ণ।

সালমান খানের ‘ ম্যান অর মিসেস খান্না ’ ছবিতে প্রথম ক্যারিয়ার শুরু করা প্রেম সোনি পরিচালনা করছেন প্রীতির প্রযোজনায় ‘ইশক ইন প্যারিস’ ছবিটি। প্রথম প্রযোজনার এ ছবি নিয়ে প্রীতি খুব আশাবাদী।

বাংলাদেশ সময় ১৭২০, এপ্রিল ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান