১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৩৮ এএম BDST banglanew24
16 Jul 2012   01:42:45 PM   Monday BdST
E-mail this

মেধাবীদের বৃত্তি দিলো সাউথইস্ট ব্যাংক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেধাবীদের বৃত্তি দিলো সাউথইস্ট ব্যাংক
ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংক ফাউন্ডেশনের আওতায় উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৭৫ জন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হলো। বৃত্তিপ্রাপ্তরা সবাই এককালীন ১০ হাজার টাকা এবং শিক্ষাজীবনের চার বছর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন।

সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান রাগীব আলী, উপদেষ্টা জাকির আহমেদ খান, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম নুরুন নবী, পরিচালক আজীম উদ্দিন আহমেদসহ ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তারা।

আতিউর রহমান বলেন, “সামজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম এখন আন্তর্জাতিকভাবেই ব্যবসায়িক কর্মকাণ্ডের একটি অবিছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকগুলো সার্বিকভাবে আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে উচ্চ প্রত্যক্ষ ব্যয় ছাড়াও অবহেলিত, সুযোগ-বঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং অর্থনৈতিক খাতগুলোর সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তিসহ পরিবেশগত সচেতনতাকে প্রাধান্য দিয়ে সিএসআর কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা বাড়িয়েছে।”

তিনি বলেন, “সামনের দিনগুলোতে নবায়নযোগ্য জ্বালানি, বায়োগ্যাস প্লান্ট, সৌরশক্তি চালিত সেচ পাম্প, চর ও হাওড়ের ছাত্র-ছাত্রীদের সৌরবাতি প্রদান ইত্যাদি ক্ষেত্রে সিএসআর এর আওতা বাড়াতে ব্যাংকগুলো নজর দেবে বলে আমার প্রত্যাশা।”

এসময় তিনি ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার সময় তার গ্রাহক প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করার অনুরোধ জানান।

তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে সিএসআরে শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যাতে বলা হয়েছে, মোট ব্যয়ের এক তৃতীয়াংশ শিক্ষাখাতে ব্যয় করতে হবে।

আলমগীর কবির এ সময় বলেন, “সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং কর্মকা-ের বাইরে সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামী বছর ৬টি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় প্রতিষ্ঠা করবে। একইভাবে পরে কলেজ ও বিশ্ববিদ্যলয় করার চিন্তা আছে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “সিএসআরে আমাদের ব্যাংকের অংশগ্রহণ আগের থেকে বাড়ছে। ভবিষ্যতে আরো বাড়ানো হবে।”

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
মনোয়ার/এসএআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান