৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:২৯ এএম BDST banglanew24
23 Jun 2012   09:26:05 PM   Saturday BdST
E-mail this

বিএনপি চৌধুরী আলম-ইলিয়াস গুমের ঘটনায় বিচার করবে: খন্দকার মোশাররফ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ যেসব নেতাকে গুম করা হয়েছে তা তদন্ত করে বিচার করা হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে চৌধুরী আলমের নিখোঁজের ২বছর, হত্যা-গুম নির্যাতনের প্রতিবাদে শাহবাগ থানা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যাদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারাই আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আওয়ামী লীগ সরকার ৪০বছর আগের ঘটনার বিচার করতে পারলে আমরা ক্ষমতায় এসে এ বিচার করতে সমস্যা হবে না।

তিনি আরও বলেন, চৌধুরী আলমের গুমের মাধ্যমে আওয়ামী লীগ আবার গুমের রাজনীতি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করা হযেছে। আজ পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত করতে না পারায় এর সাথে সরকার জড়িত তা বোঝা যাচ্ছে। গুম হত্যার রাজনীতি করে এদেশে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে ন। চরম মূল্য দিতে হবে তাদের।  

শাহবাগ থানা বিএনপির আহবায়ক আবু হাসান রনী তালুকদারের সভপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্ল‍াহ বুলু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর বিএনপির আাহবায়ক আব্দুছ সালাম প্রমুখ।

সভায় নিখোঁজ বিএনপি নেতা চৌধুরী আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৯১৩ ঘণ্টা, জুন ২২, ২০১২
এনএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান