৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৩৫ পিএম BDST banglanew24
31 Dec 2012   05:37:15 PM   Monday BdST
E-mail this

বিদ্যুতের দাম বাড়লে হরতাল অবরোধ: সিপিবি ও বাসদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে সিপিবি ও বাসদ।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি ও বাসদের বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংল‍াদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক জাফর আহমেদ।

রোববার সিপিবি ও বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।  

জাফর আহমেদ বলেন,  “রোববারের হামলা আন্তর্জাতিক অর্থতহবিল (আইএমএফ) ও দেশীয় লুটেরাদের স্বার্থ রক্ষার হামলা। বিদেশিদের হাতে আমাদের কয়লা সম্পদ তুলে দেওয়ার বিরুদ্ধে ফুলবাড়িতে জনগণের আন্দোলন যেমনি ধমাতে পারেননি, ঠিক তেমনি বিদ্যুতের দাম বাড়ানোর বিরুদ্ধে আমাদের আন্দোলনও ধমাতে পারবেন না।”

তিনি বলেন,  “যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে বাম রাজনীতিক দলগুলো গড়ে বসে থাকবে না। হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে সরকারকে এ সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য করা হবে।”

তিনি অভিযোগ আরো বলেন,  “গত ৪ বছরে সয়াবিন, আটা, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্বিগুণ হয়েছে। আবার যদি জ্বালানির দাম বাড়ানো হয়  তাহলে মানুষের দুঃখ দুর্দশা আরো বাড়বে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১,২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান