৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৫১ এএম BDST banglanew24
13 Aug 2012   06:19:42 PM   Monday BdST
E-mail this

মাইক্রোসফটের উইন্ডোজ কিন্যাক্ট


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাইক্রোসফটের উইন্ডোজ কিন্যাক্ট

উইন্ডোজ কিন্যাক্টের পিসি ভার্সন এনেছে মাইক্রোসফট। পিসি ভার্সনের এই এক্সবক্স মোশন-সেন্সিং ডিভাইস শুধুমাত্র উন্নয়নকারী এবং ব্যবসায়ীদের ব্যবহারপোযোগী করা হয়েছে, কিন্তু গ্রাহক পর্যায়ে আছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

সুত্র মতে, এক্সবক্স ৩৬০’র এই কিন্যাক্ট অনিয়মিত গেমারদেরকেও পুরোপুরিভাবে আকৃষ্ট করেছে। যদিও এ পণ্যের কাজের তালিকা এখনও অসম্পন্ন রয়েছে, তবে উন্নয়কদল এবং বিজ্ঞানীরা বলছে এর জটিল এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ সুসম্পন্ন করা হয়েছে। এই যন্ত্রের সুপ্ত সম্ভাবনাগুলো বিচার বিশ্লেষণ করে এ বছরের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট এ পণ্যকে উইন্ডোজ উপযোগী করে বাস্তবায়ন করে।

বেশ কিছু সময় পর এ পণ্যের পিসি সংস্করণ উন্মুক্ত হল ভারতে।

সুত্র মতে, ‌নাম সুস্পষ্ট না হওয়ায় মাইক্রোসফট পণ্যটিকে বলছে ‘কিন্যাক্ট ফর উইন্ডোজ’। নির্মাতা প্রতিষ্ঠান আশাবাদ করছে উন্নয়কগণ এবং ব্যবসায়ীরা এই কিন্যাক্টের উচ্চ ক্ষমতার প্রযুক্তি-সম্পন্ন ফিচার ব্যবহারের সুবিধা নিতে পারবে।

উইন্ডোজ কিন্যাক্টের খবরে যদিও বলা হচ্ছে গ্রাহক পর্যায়ে এটি আসছেনা যার কারণ দেখানো হয়েছে অ্যাপস এবং গেমের কমতি। এদিকে আলোচকরা বলছে কোড নির্মাতারা যদি সকলেই ঐকান্তিকভাবে বাস্তবায়নে এগিয়ে আসে তবে বাণিজ্যিক প্রকাশ হতে খুব একটা সময় লাগবেনা। ভারতে উইন্ডোজভিত্তিক এই কিন্যাক্টের মূল্য ২০ হাজার রুপি।   

বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, ১৩ আগস্ট, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান