১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫৪ এএম BDST banglanew24
18 Feb 2013   06:29:54 PM   Monday BdST
E-mail this

শ্যামনগর জামায়াতের কার্যালয় ভাঙচুর


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্যামনগর জামায়াতের কার্যালয় ভাঙচুর
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের কার্যালয় ভাঙচুর করেছে যুবলীগ-ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হরতাল বিরোধী মিছিল করার সময় এ ভাঙচুর চালানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহছান হাবিব বাংলানিউজকে জানান, বিকেলে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ ও যুবলীগ। এসময় মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের কিছু বিক্ষুব্ধ কর্মী জামায়াত অফিসে ঢুকে পড়ে।

এসময় তারা অফিসের দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জামায়াত অফিসে তালা ঝুলিয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের কাছে চাবি হস্তান্তর করে।

এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান