৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৫৩ পিএম BDST banglanew24
03 Jun 2012   05:49:04 AM   Sunday BdST
E-mail this

ফুটপাত যখন গাড়ির গ্যারেজ!


আল মাসুদ নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফুটপাত যখন গাড়ির গ্যারেজ!
ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাত এখন বাংলাদেশ ট্যুরস এর গাড়ির গ্যারেজে পরিণত হয়েছে! সোনারগাঁও হোটেল থেকে বিজিএমইএ ভবনের সামনের ফুটপাত পর্যন্ত প্রতি রাতে সারি করে রাখা হয় বাংলাদেশ ট্যুরের ভাড়ার গাড়ি।

সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাতে বাংলাদেশ ট্যুরের গাড়িগুলোকে ভাড়া দেওয়ার জন্য একটি কাউন্টারও বসানো হয়েছে। এ কাউন্টারে আবার দু’টি টেলিফোন লাইনের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁও হোটেলের সামনের অংশ বাদ দিয়ে বিজিএমইএ ভবন পর্যন্ত ফুটপাতে সারি করে রাখা আছে ৩০ থেকে ৪০টি প্রাইভেটকার ও মাইক্রেবাস। এসব গাড়িগুলোর মধ্যে কয়েকটি গাড়ির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-গ-১২০৮৩৫, ঢাকা মেট্রো-গ-১৭-০২৩৫, ঢাকা মেট্রো-গ-১৭-৭৩০৭, ঢাকা মেট্রো-গ-১৪-৬০১৪, ঢাকা মেট্রো-গ-১৫-০৭৬৯, ঢাকা মেট্রো-খ-১২-০৭০৩ ও ঢাকা মেট্রো-খ-১৪-০৩৫৬।

গাড়িগুলো পার্কিং করা ফুটপাতের রাস্তার বিপরীত পাশের চা এবং মুদি দোকানিরা নিশ্চিত করে বলেন, গাড়িগুলো বাংলাদেশ ট্যুরসের।

তারা জানান, প্রতিদিন রাতেই গাড়িগুলো এখানে রাখা হয়। গাড়ি রাখার জায়গা না থাকা এবং সোনারগাঁও হোটেলের যাত্রীদের দ্রুত গাড়ির ব্যবস্থা করার জন্যই এখানে গাড়িগুলো রাখা হয়েছে।

চা-দোকানি হিজবুল ইসলাম শান্ত এবং হোটেল ব্যবসায়ী হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ট্যুরসের কমপক্ষে ৭০টি গাড়ি এখানে রয়েছে। এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে, সেগুলো ভাড়া দেওয়া হয়। তাদের ৩ থেকে ৪ জন ড্রাইভার ভাড়ায় যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। এখান থেকে দেশের যে কোনো জেলায় যে কোনো সময় যেতে চাইলে ভাড়া গাড়ির ব্যবস্থা করা হয়।

সোনারগাঁও হোটেলের সামনে গাড়ি ভাড়া পাওয়ার জন্য ফুটপাতেই বাংলাদেশ ট্যুরসের অফিসের ব্যবস্থা রাখা হয়েছে বলেও তারা জানান।

তবে গাড়িগুলোর কোনো ড্রাইভারকে সেখানে দেখা যায়নি। সবগুলো গাড়িই বাইরে থেকে লক করা অবস্থায় ফুটপাতে পার্কিং করে রাখা হয়েছে।

সোনারগাঁও হোটেলের সামনের ফুটপাতের যাত্রী ছাউনি দখল করে গড়ে ওঠা বাংলাদেশ ট্যুরস্ এর কাউন্টারে কর্মরত কর্মচারী মনিরুল ইসলাম অবশ্য গাড়িগুলো তাদের কোম্পানির নয় বলে দাবি করেন।

তিনি বলেন, ‘আমাদের গাড়িগুলো সোনরগাঁও হোটেলের ভেতরে রয়েছে। এ গাড়িগুলো ব্যক্তি মালিকানাধীন ভাড়ায় চালিত গাড়ি। সোনারগাঁও হোটেলে আসা অতিথিদের যাতায়াতের জন্য আমরাই গাড়ির ব্যবস্থা করে থাকি।’


বাংলাদেশ সময় : ০৫৪২ ঘণ্টা, জুন ০৩, ২০১২
এএমএন/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান