 |
| বিপ্রদাশ বড়ুয়া |
কলকাতা : কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া কলকাতায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
শনিবার কলকাতায় তার স্ত্রী রুবি বড়ুয়া বাংলানিউজকে এই সংবাদ জানান।
তিনি বলেন, ‘ ৬ মার্চ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বেহলার শীলপাড়া বাস স্টপেজে একটি অটোরিকশা থেকে নামার সময় তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কলকাতার বাঙ্গুর মেডিকেয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়।
বিপ্রদাসের চিকিৎসক অমিতাভ রায় জানান, তার বুকের পাঁজরের ৩ রিড ভেঙে গেছে। বর্তমানে তাকে নার্সিংহোম থেকে ছেড়ে দিলেও তিনি হাঁটাচলা করতে পারছেন না। ইতিমধ্যে তার ভারতে থাকার ভিসা শেষ হয়ে যাচ্ছে।
কিন্তু এমতাবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে বেসরকারি নার্সিংহোমের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রে ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে কলকাতার সদর স্ট্রিটে অবস্থিত ভারতীয় ভিসা দফতর।
এই সংবাদ লেখার সময় চলনশক্তিবিহীন বিপ্রদাশ বড়ুয়াকে নিয়ে তার ছেলে ও মেয়ে কলকাতার পিজি হাসপাতালে গেছেন।
রুবি বড়ুয়া বাংলানিউজের মাধ্যমে বাংলাদেশ সরকার ও সাহিত্যপ্রেমী মানুষের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, মার্চ ১০. ২০১২