৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১৯ পিএম BDST banglanew24
18 Feb 2013   09:20:22 PM   Monday BdST
E-mail this

গণজাগরণ চত্বরে ২১ ফেব্রুয়ারি মহাসমাবেশ


ইশতিয়াক হুসাইন, রহমান মাসুদ, সেরাজুল ইসলাম, মাজেদুল নয়ন ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বরে ২১ ফেব্রুয়ারি মহাসমাবেশ
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: একুশে ফেব্রুয়ারি বিকেল ৩টায় মহাসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এর আগের দিন ২০ ফেব্রুয়ারি শহীদদের স্মরণে চিঠি লিখে বেলুন ওড়ানোর কর্মসূচি পালিত হবে।
 
সোমবার রাত ৯টায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
 
২০ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১৩ মিনিটে সারাদেশে সব শহীদদের স্মরণে একটি করে চিঠি লিখে বেলুনের সঙ্গে বেঁধে উড়িয়ে দেওয়া হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ৪টা ১৩ মিনিটে পাকবাহিনী ঠিক এই সময়ে মাথা নুইয়ে আত্মসমর্পণ করেছিলো। তার সঙ্গে মিল রেখে এই কর্মসূচি দেওয়া হয়েছে।  
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। এদিন বিকেল ৩টায় হবে মহাসমাবেশ।
 
ইমরান বলেন, “সারা দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনার নির্মাণ করতে হবে।”
 
২১ ফেব্রুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে, বিকেল ৩টা থেকে একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” বাজানো হবে।
 
জাগরণ মঞ্চে এই মহাসমাবেশ হবে তৃতীয় সমাবেশ। এর আগে ৮ ফেব্রুয়ারি চতুর্থ দিনে প্রথম সমাবেশ আয়োজন করা হয়। এরপর ১৫ ফেব্রুয়ারি জাগরণ সমাবেশ পালিত হয়।
 
এছাড়া ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ৩ মিনিট নীরবতা পালন কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি সারা দেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। এর প্রতিটি কর্মসূচি ছিল ইতিহাস সৃষ্টিকারী সফর কর্মসূচি।

ব্লগার শান্ত’র জানাজা মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
ইএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান