৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৪০ এএম BDST banglanew24
30 Jun 2012   10:09:17 PM   Saturday BdST
E-mail this

ভাঙ্গুরায় এক কলা গাছে ১৫ মোচা!


শাহীন রহমান, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভাঙ্গুরায় এক কলা গাছে ১৫ মোচা!

পাবনা: প্রকৃতির খেয়ালিপনায় পৃথিবীতে প্রায়ই নানা রকম ঘটনার জন্ম হয়। যা বিশ্বাস না হলেও সত্য।

তেমনি একটি ঘটনার জন্ম হয়েছে পাবনার ভাঙ্গুরা উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল আজিজ ফকিরের বাড়িতে।

সেখানে একটি কলা গাছ থেকে বের হয়েছে ১৫টি মোচা।

সরেজমিন গিয়ে আলাপকালে আব্দুল আজিজ ফকির বাংলানিউজকে বলেন, `আমার বাড়ির ভিটায় লাগানো একটি কলাগাছে গত ৬ দিন আগে প্রথমে এক সঙ্গে ৩টি মোচা বের হয়।

এর দু’দিন পর ওই গাছেই আরও ১২টি মোচা বের হয়।

এদিকে, চাঞ্চল্যকর এ ঘটনাটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে কলাগাছটি একনজর দেখার জন্য প্রতিদিন প্রচুর সংখ্যক উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

এ ব্যাপারে ভাঙ্গুরা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুস্থির কুমার সরকার বাংলানিউজকে বলেন, `বিষয়টি শোনার পর আমি সেখানে গিয়ে গাছটি দেখে এসেছি।`

প্রকৃতির খেয়ালে পৃথিবীতে এরকম নানা ঘটনার জন্ম হয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান