৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৩৬ এএম BDST banglanew24
30 Jun 2012   12:32:41 PM   Saturday BdST
E-mail this

হাবিপ্রবি খুলছে রোববার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: গ্রীষ্মের ছুটি শেষে ১৫ দিন পর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রোববার খুলছে।

গত ১৫ জুন থেকে বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১৫ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ ছিল। ২১ জুন থেকে যথারীতি প্রশাসনিক সব কার্যক্রম শুরু হয়।

এদিকে, রোববার থেকে শিক্ষার্থীদের যথাসময়ে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ১৩ বছর পর এবারই প্রথমবারের মতো হাবিপ্রবিতে গ্রীষ্মকালীন ছুটি চালু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এটিএম শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যেসব শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়েছিল তারা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। তবে কিছু শিক্ষার্থী বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসেই ছিল।
 
হাবিপ্রবি উপাচার্য এম. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ২০ জুনের পর থেকে খোলা ছিল।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিক্ষা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান