৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৩০ পিএম BDST banglanew24
21 Jun 2012   05:38:34 PM   Thursday BdST
E-mail this

ডেঙ্গু চিকিৎসার নতুন দিগন্ত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডেঙ্গু চিকিৎসার নতুন দিগন্ত

ঢাকা: সিংগাপুরের একদল বিজ্ঞানী মানুষের শরীরে এমন এক ধরনের অ্যান্টিবডি আবিষ্কার করেছে যা মাত্র দুই ঘণ্টার মধ্যে ডেঙ্গু ভাইরাস নিষ্ক্রিয় বা সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম।

এ ধরনের অ্যান্টিবডির পুনরুৎপাদনের উপায়ও বাতলে দিয়েছেন তারা। আর এটা সম্ভব হলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে যুগান্তকারী সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে।

ডেঙ্গু রোগ থেকে সেরে উঠা রোগীদের মধ্যে পরিচালিত গবেষণায় বিজ্ঞানীদের দলটি দেখেছে, তাদের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়েছে যা ডেঙ্গু ভাইরাসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে এবং ওই ভাইরাসকে অন্য কোষে আক্রমণ করা থেকে প্রতিহত করে।

এছাড়া এ অ্যান্টিবডি ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ওষুধের চেয়ে অনেক দ্রুত ডেঙ্গু ভাইরাস মেরে ফেলতে পারে।

তবে নতুন আবিষ্কৃত এ অ্যান্টিবডি নির্দিষ্টভাবে শুধু সেরোটাইপ-১ ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। গবেষক দলটি আশা করছে, আগামী দুই বছরের মধ্যে তারা অন্যান্য টাইপের ডেঙ্গু ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি আবিষ্কার করতে পারবেন।

তারা আরো বলেছে, আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যে এ ব্যাপারে ক্লিনিক্যাল টেস্ট শুরু করবে তারা। আর ছয় থেকে আট বছরের মধ্যে এ অ্যান্টিবডি ব্যবহার করে একটা চিকিৎসা পদ্ধতি তারা উদ্ভাবন করতে সক্ষম হবেন।

সিঙ্গাপুরের এ গবেষক দলটিতে রয়েছেন- এনইউএস ইয়ং লু লিন স্কুল ও মেডিসিন, ডিএসও ন্যাশনাল ল্যাবরেটরিজের এনভাইরনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ডিফেন্স মেডিক্যাল এবং ডিউক-এনইউএস গ্র্যাজুয়েট মেডিক্যাল স্কুলের গবেষকরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান