৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:২৯ এএম BDST banglanew24
21 May 2012   03:55:47 PM   Monday BdST
E-mail this

সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণের সময় নফল নামাজ পড়ুন


শিমুল সুলতানা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণের সময় নফল নামাজ পড়ুন

দীর্ঘ প্রায় ২০ বছর পর সোমবার ভোরে খুব অল্প সময়ের জন্য পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। এ গ্রহণ চলাকালে আমরা মহা সমারোহে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ি। তা না করে এ সময় আমাদের সালাত আদায় করা ও দোয়া করা উচিৎ।

বিভিন্ন সহীহ হাদীস গ্রন্থ থেকে জানা যায়। সূর্য বা চন্দ্রগ্রহণকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা.) ভীত হয়ে জামাতের সাথে সালাত আদায় করতেন ও অন্যদের আদায় করতে বলতেন।   

আবু বাকরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রাসুল (সা.) এর কাছে থাকাকালে সূর্যগ্রহণ শুরু হল। তখন রাসুল (সা.) উঠে দাঁড়ালেন এবং পরিহিত চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন। তাঁর সঙ্গে আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন এবং গ্রহণ ছেড়ে গেল। তিনি বললেন, এতে কোনো সন্দেহ নেই যে কারো মৃত্যুর কারণে কখনও সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন গ্রহণ দেখবে তখন অবস্থাটি থাকা পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়ায় মগ্ন থাকবে। (সহীহ বুখারী)

মুগীরাহ ইবনে শো`বা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, যেদিন রাসুল (সা.) এর ছেলে ইবরাহীম মারা গিয়েছিলেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। মানুষ তখন বলল, ইবরাহীমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসুলাল্লাহ (সা.) এর প্রতিবার করে বললেন, কারো মৃত্যু কিংবা জীবিত থাকার কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন গ্রহণ দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে।  (সহীহ বুখারী)

আয়শো (রা) হতে র্বণতি। তিনি বলেন, নবী করীম (সা.) ইরশাদ করেছেন, চন্দ্র-র্সূযগ্রহণ কারও জন্ম-মৃত্যুর ফলে হয় না। যখন তোমরা এই অবস্থা দেখবে, তখন আল্লাহর যিকির করবে, দুআ করবে এবং দান-খয়রাত করবে। (হাদীস নং-১১৯১)

শিমুল সুলতানা, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান