৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:২৮ পিএম BDST banglanew24
30 Oct 2012   12:31:01 PM   Tuesday BdST
E-mail this

লস এঞ্জেলেসে সুনীল স্মরণে শোকসভা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লস এঞ্জেলেসে সুনীল স্মরণে শোকসভা

লস এঞ্জেলেস :  উপমহাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমবন্ধু, প্রবাসী-প্রিয় বলে খ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে লস এঞ্জেলেসের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

``সুনীল আকাশের প্রান্তে তোমার ঠিকানা`` ব্যানারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডাইভার্সিটি আর্টস অ্যান্ড মিডিয়া (বাদাম) স্থানীয় একটি রেস্টুরেন্টে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে শোকসভার আয়োজন করে। প্রবাসে সুনীল যে কতোটা জনপ্রিয় ছিলেন তা শোকসভার মোড়কে প্রবাসীদের সুনীল স্মৃতি-চারণ সভায় রূপ নেয়।

মিডিয়া ও সাংস্কৃতিক কর্মীদের প্রাণপ্রিয় সংগঠন বাদামের আয়োজনে মাত্র দুইদিনের প্রস্তুতিতে তাৎক্ষণিক শোকসভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ যথেষ্ট সংখ্যক সুনীল ভক্ত এই নিবিড় শোকসভায় যোগ দেন।  

শ্রদ্ধা জানিয়ে ক্ষণিকের নীরবতার মাঝে স্মরণসভা শুরু হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দুই বাংলার সাহিত্য অঙ্গনের তারকা পরস্পরের ঘনিষ্ঠ সুনীল আর হুমায়‍ূন আহমেদের তিরোধানে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি আর শূন্যতা হয়তো রয়েই যাবে আরও বহুকাল।

‘পূর্ব-পশ্চিম’ সাহিত্যকর্ম থেকে প্রবাসী জীবনের উপাখ্যানকে হৃদয়ে অমর করে রেখেছেন অভিবাসীরা। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক ও কলাম লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্তিমযাত্রায় বাংলাদেশ তার পরম সুহৃদ হারালো।

কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু বলেন, ``সাহিত্য সম্মেলনে আসা সুনীল গঙ্গোপাধ্যায় লস এঞ্জেলেসে ``লিটল বাংলাদেশ`` গড়ার ঘোষণার পুরোভাগে ছিলেন, সেই ``লিটল বাংলাদেশ`` প্রবাসী-সুহৃদ সুনীলকে সারা জীবন মনে রাখবে।

বাদামের আহবায়ক জাহান হাসান বলেন, পশ্চিম-বাঙলার কবি-সাহিত্যিকরা পূর্ব-বাঙলার কবি-সাহিত্যিকদের কিছুটা ভিন্ন চোখে দেখলেও আমরা বাংলাদেশের মানুষরা রক্তদিয়ে অর্জন করা মাতৃভাষার সব সৃষ্টিকেই সম্মান ও লালন করি।``

বাদামের প্রধান পৃষ্ঠপোষক এম কে জামান নান্টু লেখকের জীবনের বিভিন্ন প্রাপ্তি ও উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।

শোকসভায় স্মৃতিচারণ ও লেখকের বিভিন্ন গুণাবলি তুলে ধরে বক্তব্য রাখেন- ড্যানি তৈয়ব, সৈয়দ এম হোসেন বাবু, শামসুদ্দিন মানিক, বুলবুল সিনহা, খোকন (আলাদীন), সাদিয়া, শওকত চৌধুরী, প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তপন দেবনাথ ও কাজী মশহুরুল হুদা।

বাংলাদেশ সময় : ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; Kumar.sarkerbd@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান