১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:২৯ এএম BDST banglanew24
16 Jul 2012   04:06:39 AM   Monday BdST
E-mail this

রাবিতে গোলাগুলি: গুলিবিদ্ধ সোহেল ঢামেকে


জনাব আলী, রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাবিতে গোলাগুলি: গুলিবিদ্ধ সোহেল ঢামেকে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলিতে মাথায় গুলিবিদ্ধ সাধারণ সম্পাদক গ্রুপের ছাত্রলীগকর্মী সোহেল রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে সর্বশেষ খবরে জানা গেছে।

রোববার রাত ৩টা ২০ মিনিটে সোহেলের সঙ্গে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসেন বিপু বাংলানিউজকে জানান, সোহেলের অবস্থা ভালো নয়।।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন (সভাপতি গ্রুপ) বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যার দিকে তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। সভাপতির ফোন পেয়ে রাতে ক্যাম্পাসে ফিরে আসেন। সভাপতিকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে সম্পাদক গ্রুপের তাকিমের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তাকিম মাদার বক্স হলের সভাপতির কক্ষে (২৩৮ নংকক্ষ) ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এর প্রতিবাদ করলে তিনি দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান।

সোহেলের গুলিবিদ্ধ হওয়ার কথা অস্বীকার করে তুহিন জানান, তার মাথায় ইটের আঘাত লেগেছে, গুলি লাগেনি।

রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বাংলানিউজকে জানান, সোহেলের বাম চোখের ওপরে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সোহেলের গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। হলে হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান