৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:১৮ এএম BDST banglanew24
28 Jul 2012   04:37:03 PM   Saturday BdST
E-mail this

চট্টগ্রামে ইউনিক কোচ থেকে ইয়াবাসহ আটক ১


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় কক্সবাজার থেকে আসা ইউনিক পরিবহনের একটি চেয়ারকোচে তল্লাশি করে আইয়ুব (১৮) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার কাছে সাড়ে ৩শ’ পিস ইয়াবা পাওয়া গেছে।

শনিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই চেয়ারকোচে তল্লাশি চালানো হয়।

চান্দগাঁও থানার ওসি বাবুল বণিক বাংলানিউজকে জানান, আটক আইয়ুব কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

ইয়াবাগুলো নিয়ে ইউনিক পরিবহনের ওই চেয়ারকোচে করে ঢাকায় যাওয়ার কথা ছিল বলে আটকের পর আইয়ুব পুলিশকে জানিয়েছে।

আটক আইয়ুবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি বাবুল বণিক।

 বাংলাদেশ সময় : ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান