৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:০৯ এএম BDST banglanew24
24 Nov 2012   12:01:25 PM   Saturday BdST
E-mail this

খাদ্যমন্ত্রীর ক্ষোভ

প্রতিশ্রুত চাল-গম দেয়নি ভারত


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রতিশ্রুত চাল-গম দেয়নি ভারত খাদ্যমন্ত্রীর ক্ষোভ
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিশ্রুতি দেওয়া পাঁচ হাজার টন চাল ও গম না পাওয়ায় প্রতিবেশী দেশ ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ভ্যাল্যু চেইন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ বিষয়ক সেমিনারে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, “এর আগে ভারত আমাদের পাঁচ হাজার টন চাল ও গম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর প্রতিশ্রুত চাল ও গম পেতে তারা বিভিন্ন শর্ত জুড়ে দেয়। সাধারণ নিয়মে চাল আমদানিতে যেসব শর্ত দেওয়া হয় তা আমরা মেনে নিই, কিন্তু এরপরও তারা বিভিন্ন শর্ত দেয়। সব ধরনের শর্ত মেনে নেওয়ার পরও এখনো আমরা সেই চাল-গম পাইনি। অথচ ভিয়েতনাম ও থাইল্যান্ড আমাদের প্রতি এ বিষয়ে সহানুভূতিশীল। তারা আমাদের চাল ও গম দিয়ে সাহায্য করেছে।”

ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী, দেশটির কাছ থেকে এ চাল-গম কেনার কথা রয়েছে বাংলাদেশের। তবে সেটি কোনো অনুদান ছিল না।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ভারতের সমালোচনা করে বলেন, “ভারতের কাছ থেকে আমরা এই চাল বাজার দরে কিনে নিতে চেয়েছি। তারা আশ্বস্তও করেছে। এরপর ভারতের অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও কথা হয়েছে ভারতের সঙ্গে। কিন্তু কোনো আলোচনাই কাজে আসেনি। কারণ এখন পর্যন্ত ভারত তাদের সেই প্রতিশ্রুত চাল-গম কিছুই দেয়নি।”

খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য ব্যাংক গঠন প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, “দক্ষিণ এশিয়ায় খাদ্য ঘাটতি রয়েছে। তাছাড়া এই অঞ্চল প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। তাই এই অঞ্চলে খাদ্য ব্যাংক গঠনের চিন্তা খুবই যৌক্তিক।”

এর আগে ‘রিজিওনাল কোঅপারেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, নেপালের ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের চেয়ারম্যান ড. দিলীরাজ খানাল, শ্রীলংকার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক ড. সামান কেলেগামা, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেমি তারজি, ভারতের ইনস্টিটিউট অব হিউম্যান ডেভেলপমেন্টের যুগ্ম-পরিচালক ড. প্রিত রুস্তাগি।

এতে মূল বিষয়ে ওপর বক্তব্য রাখেন ভারতের ইউএন-এসকাপের (এসএসডাব্লিএ) পরিচালক ড. নাগেশ কুমার।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান